সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার (২৮ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের সভায় এই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. জসীম উদ্দিন।বহিষ্কৃতদের মধ্যে ১৪ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, চমেকে বিভিন্ন সময় যেসব ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিভিন্ন মেয়াদে ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। শৃঙ্খলা ভঙ্গের ধরনভেদে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত বহিষ্কার করা হয়। এছাড়া, ১১ শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে সাত জনকে দুই বছর, ৫৪ জনকে এক বছর এং ১৪ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ গত বছরের ১৬ মার্চ চার শিক্ষার্থীকে হোস্টেলে বেঁধে নির্যাতনের অভিযোগে সাত জনকে বহিষ্কার করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত সময় : ০৮:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪