শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান

বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে বর্ধিত শক্তি ও অর্থনৈতিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে বলেন, এখনই সময় সৌদি আরব আমাদের সর্বোত্তম সমর্থন দিতে পারে। দুই দেশের সম্পর্ক অন্যান্য দেশের তুলনায় ‘অনন্য’ ও ‘আলাদা’।

অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তারল্য সহায়তা বাড়াতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে তহবিল জমা রাখার জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এটি হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চমৎকার সহযোগিতার ইঙ্গিত।

তিনি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্যে ছাড়, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান, যাতে তেলসমৃদ্ধ সৌদি আরবে আরও দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে পারে বাংলাদেশ।

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, আরও দক্ষতা অর্জন তাদের আরও ভালো বেতন পেতে এবং দেশে আরও রেমিট্যান্স পাঠাতে সাহায্য করবে।

বর্তমানে প্রায় ৩ মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কর্মরত। বছরে বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠাচ্ছেন তারা।

রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, সৌদি আরব প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি অভিবাসী ও মুসলিম হজযাত্রীকে ভিসা দেয়। ২০২৩ সালে প্রায় অর্ধ মিলিয়ন বাংলাদেশি ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

রাষ্ট্রদূত সৌদি জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে দুটি পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দুটি চিঠি হস্তান্তর করেন।

এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে পবিত্র কোরআনের একটি অনুলিপি এবং সৌদি আরবের জাতীয় পাখি বাজপাখির প্রতিরূপ উপহার দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান

প্রকাশিত সময় : ০৮:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪