র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুন্টি নামক এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আরিফুল ইসলাম (৪২)। তিনি ওই এলাকার আজিজুল হকের ছেলে। এসময় তার নিকট থেকে ৬০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। র্যাব জানায়, মাদক ব্যবসায়ী আরিফুল অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষন করে সোমবার গভীর রাতে একটি দল উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে হাতে-নাতে আটক করে।পরবর্তীতে উক্ত আসামীর বসতবাড়ীর ভিতরে থাকা মাটির চুলার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায়ত ৬০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। সিল্কসিটি সর্বশেষ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গোদাগাড়ীতে বিপুল পরিমাণ হেরোইনসহ
-
রাজশাহী প্রতিনিধি : - প্রকাশিত সময় : ১২:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- ৬৯
Tag :
সর্বাধিক পঠিত



























