মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২ ভাই

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ডাকাতির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার খাপানির বিল এলাকায় ভোলাহাট-রহনপুর সড়কে গণপিটুনিতে তারা নিহত হন। তারা সম্পর্কে আপন ভাই।

নিহতরা হলেন- ইয়াকুব (২৯) ও আলমগীর (৩০)। তারা ভোলাহাট উপজেলার দুর্গাপুর কামারটোলা গ্রামের হাবিবুর রহমান হবু শিল্পীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে আসছিলেন কয়েকজন। এ সময় খাপানির বিল এলাকায় ভ্যানটি পৌঁছালে ডাকাতদল নারীদের স্বর্ণালংকারসহ টাকা-পয়সা কেড়ে নেয়। নারীদের একজন ডাকাতদলের এক সদস্যকে চিনে ফেলে এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রা ডাকাতদলকে ঘিরে ধরে। পরে ধাওয়া খেয়ে পালানোর সময় ইয়াকুব ও আলমগীর ধরা পড়ে। সেখানেই গণপিটুনিতে তারা মারা যায়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বলেন, ‘ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২ ভাই

প্রকাশিত সময় : ১০:৩৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪