রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়ে‌লের বিমান হামলায় লেবাননে প্রাণ গেল বাংলাদেশির

ইসরায়ে‌লের বিমান হামলায় লেবাননে নিজাম উদ্দিন নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে

মোহাম্মদ নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে। তার মায়ের নাম মোসা. আনোয়ারা বেগম।

দূতাবাস থেকে জানানো হয়, অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩১ বছর ১১ মাস (পাসপোর্ট নম্বর: EF0620043) শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ইসরায়ে‌লের বিমান হামলায় লেবাননে প্রাণ গেল বাংলাদেশির

প্রকাশিত সময় : ১০:৪১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪