রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা ইতিহাসের ৩ হাজার বছরে সবচেয়ে বড় ফ্যাসিস্ট শাসক ছিল শেখ হাসিনা

গত ৩ হাজার বছরে বাংলার ইতিহাসে সবচেয়ে বড় ফ্যাসিস্ট শাসক ছিল শেখ হাসিনা। এছাড়াও গত ৫ হাজার বছরে বাংলার ইতিহাসে সবচেয়ে বড় মহিলা ফ্যাসিস্ট শাসকও ছিলেন শেখ হাসিনা।
রবিবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায়
উইজডম সোসাইটির উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলোজিকাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ সাইদুল ইসলাম এ কথা বলেন।
‘গণ-অভ্যুত্থান-২৪’ এর অর্জন ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় তিনি আরো বলেন, বাংলাদেশের গণহত্যার জননী হচ্ছে শেখ হাসিনা। এদেশে সবচেয়ে বড় ৬টি গণহত্যা, ভারতের অঘোষিত কলোনী, মুক্তিযুদ্ধ ইতিহাস পরিবর্তনসহ বিচার বিভাগকে দলীয় কার্যালয়ে পরিণত ছিল এ ফ্যাসিস্ট শাসক।২০২৪-এ আগস্টের ছাত্র আন্দোলন ছিল বিশ্বের এক সফল ছাত্র-আন্দোলন। ২৪-এর গণঅভ্যুত্থানকে নিয়ে আমাদের বই লেখা সহ রিসার্স তুলে ধরতে হবে। ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট সরকার যাতে এ দেশে না আসতে পারে সেজন্য নতুন সংবিধান তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিরাপদ করতে হবে যাতে এখান থেকে বিভিন্ন গবেষণার প্রাণ কেন্দ্র হয়। ইসলামভীতি মুক্ত সহ অবস্থান তৈরি করতে হবে। সামাজিক সুবিচারে পূর্ণ বৈষম্যমুক্ত সমাজ গড়ার কথাও বলেন তিনি।
উইজডম সোসাইটির সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ১৬-১৭ বছর পর আমাদের দেশ গড়ার সময় এসেছে। নিজ দেশে থেকেও আমরা এতদিন পরবাসী ছিলাম। বর্তমানে এ দেশ গড়ার সুযোগ পেয়েছি তা আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে।
উইজডম সোসাইটির সভাপতি এবং আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসক) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলা ইতিহাসের ৩ হাজার বছরে সবচেয়ে বড় ফ্যাসিস্ট শাসক ছিল শেখ হাসিনা

প্রকাশিত সময় : ০৯:৪৯:২১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪