রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ভর্তির আবেদন শুরু আজ, ফি ১০৫০ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ ৪ নভেম্বর। আগামী ২০ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। পূর্বের মতোই ১০৫০ টাকা ফি দিয়ে আজ সোমবার (৪ নভেম্বর ২০২৪) দুপুর ১২টা থেকে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। অনলাইনে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এছাড়া চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। আগামী ৩ জানুয়ারি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিট, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় কোনো কিছু পরিবর্তন আনা হয়নি। পূর্বের বছরের মতোই নিয়ম-পদ্ধতি এবং সিলেবাস থাকবে। বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটে আবেদন করতে হবে। কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে হবে। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য আবেদন করতে হবে ব্যবসায় শিক্ষা ইউনিটে। আর চারুকলা অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য চারুকলা ইউনিট আবেদন করতেম হবে। আইবিএ ইনস্টিটিউটে ভর্তির জন্য আইবিএ ইউনিটে আবেদন করতে হবে ভর্তিচ্ছুদের। উল্লেখ্য, আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাবিতে ভর্তির আবেদন শুরু আজ, ফি ১০৫০ টাকা

প্রকাশিত সময় : ১১:৪৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪