রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৫০ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৫৬ জন।

আজ শনিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৮৮ জন এবং বাকিরা ঢাকার বাইরের। নিহত আটজনের মধ্যে ঢাকা সিটিতে পাঁচজন, বরিশাল বিভাগে দুইজন এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৮০ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৭৩ জন। মারা গেছেন ৩৫০ জন বলেও বজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪