বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ চিনিকলগুলো চালুর চেষ্টা করছি: শিল্প উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘সবই তো বন্ধ হয়ে গিয়েছিল। আমরা চেষ্টা করছি বন্ধ চিনিকলগুলো একটার পর একটা চালু করার।’

আজ শনিবার সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যাপার আছে। আমরা এর আগে ১২০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আপনারা জানেন টাস্কফোর্স করা হয়েছে। এর মধ্যে আখ চাষির প্রতিনিধিরাও আছেন। যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ সে জায়গায় সম্ভবনাময় একটা জায়গা। যেখানে বন্ধ করা হয়েছিল, আমরা আবার খোলার জন্য চিন্তা করেছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ‘এখানকার ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমি দস্যুদের দমন করে আমরা জমি উদ্ধার করব।’

এ সময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান, সেতাবগঞ্জ চিনিকিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধ চিনিকলগুলো চালুর চেষ্টা করছি: শিল্প উপদেষ্টা

প্রকাশিত সময় : ০৯:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪