শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে কাশিমপুরের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর অবস্থায় দগ্ধদের গভীর রাতে জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে তানজিল ৩০ শতাংশ, রাব্বি ২৩ শতাংশ, শামসুল ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছেন।

তিনি আরও বলেন, চারজনের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

প্রকাশিত সময় : ০৪:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪