রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার জানা গেল ঢাকা কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারির পরিচয়

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি প্রকাশ্যে আসার ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে এল সংগঠনটির ঢাকা কলেজ শাখার কমিটি। এ কমিটির সভাপতি আবদুল হক মানিক, আর সেক্রেটারি মোস্তাকিম আহমেদ।

আজ সোমবার ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা।

জানা যায়, আবদুল হক মানিক কলেজের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং সেক্রেটারি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

ঢাকা কলেজ শাখা শিবিরের সেক্রেটারি মোস্তাকিম আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রশিবির বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে আমরা পাশে আছি এবং থাকব। ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের জন্য অতি শিগগিরই প্রশাসনের কাছে স্মারকলিপির মাধ্যমে সংস্কারমূলক দাবি-প্রস্তাবনা পেশ করবে।’

আর সভাপতি আবদুল হক মানিক বলেন, ‘জুলাই গণবিপ্লবে ছাত্র-জনতার ত্যাগের স্পিরিটকে ধারণ করে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত। আবাসিক হলগুলোতে দখলদারিত্ব, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবে।’

তিনি বলেন, ‘দ্বীন ইসলামকে কলেজের সব শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া প্রধান দায়িত্ব বলে মনে করে ছাত্রশিবির। সেই লক্ষ্যে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও জ্ঞান নির্ভর আদর্শ মানুষ তৈরিতে শিক্ষার্থীদের মাঝে ভূমিকা পালন করবে ছাত্রশিবির।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার জানা গেল ঢাকা কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারির পরিচয়

প্রকাশিত সময় : ১১:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪