শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা-তারেকসহ বিএনপির ২৬ নেতাকে সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রণ

সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রণপত্র গ্রহণ করে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘‘আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৬ জনকে আমন্ত্রণপত্র দিয়েছেন।’’

বিএনপির একটি সূত্র জানান, ২০০৮ সালের পর এবারই প্রথম তারেক রহমানকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দাওয়াত দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠানে যেতেন খালেদা জিয়া। এরপর তিনি কারাগারে যাওয়ার পর বিএনপির প্রতিনিধিদল যেতেন। সর্বশেষ গত ২-৩ বছর বিএনপির পক্ষ থেকে দাওয়াতে অংশ নেয়নি বলেও জানা গেছে দলটির সূত্রে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খালেদা-তারেকসহ বিএনপির ২৬ নেতাকে সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রণ

প্রকাশিত সময় : ০৫:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪