সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় পরিত্যক্ত অবস্থায় গুলিসহ ২টি আগ্নেয়াস্ত্র জব্দ

পাবনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সদর উপজেলার জালালপুর ঈদগাহ মাঠের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। পাবনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন রফিজুল ইসলামের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত অস্ত্র ও গুলি পুলিশ লাইনের অস্ত্রাগারে জমা রাখা হবে। ভবিষ্যতে যদি তদন্ত করে অস্ত্রের মালিককে পাওয়া যায় তখন মামলা দায়ের হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

পাবনায় পরিত্যক্ত অবস্থায় গুলিসহ ২টি আগ্নেয়াস্ত্র জব্দ

প্রকাশিত সময় : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪