বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভুটান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির মহাসচিবের সাক্ষাৎ

ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েলসিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় উভয়ের মধ্যে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ঘণ্টাব্যাপী আলোচনা হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ।

বৈঠকের পর আমীর খসরু বলেন, ‘ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আমাদের এক ঘণ্টার বেশি আলোচনা হয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি, ভুটানের সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের মাধ্যমে আমরা দুই দেশের বাণিজ্য আরো বড় দিকে নিয়ে যেতে চাই। ভুটান প্রস্তাব করেছে, তার দেশ থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আনার সুযোগ আছে। তারা এ দিকে নজর দেবেন বলে আমাদের জানিয়েছেন।

’ তিনি বলেন, ‘দক্ষিণ এশীয় সহযোগিতা ফোরাম সার্ক নিয়ে আমরা আলোচনা করেছি। এটাকে কিভাবে আরো কার্যকরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তা নিয়ে আমরা কথা বলেছি। দক্ষিণ এশিয়ার ইন্ট্রিগেশনটা আমরা কিভাবে সার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি, তা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভুটান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির মহাসচিবের সাক্ষাৎ

প্রকাশিত সময় : ০৫:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪