বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার রাত ৯টার দিকে যশোর বিডি হলে জেলা বিএনপি আয়োজিত নাগরিক ভাবনা শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের পরিপ্রেক্ষিত বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ ছিল বাংলাদেশের আত্মাকে তারা ধ্বংস করেছে। ধীরে ধীরে সব মূল্যবোধ ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল দলটি। নির্বাচন যত দ্রুত হবে, ততই দেশের মানুষের কাছে অবাধ ও আস্থার হবে।’

পেশাজীবীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করতো না। তারা গণতান্ত্রিক দল নয়, তাদের খোলসটা ছিল গণতন্ত্রের।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাটাকে ধ্বংস করেছে। একাত্তরের মাধ্যমে দেশের মানুষ একটি গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের দেশ গঠন করতে চেয়েছিল। সেটাকে ধ্বংস করা হয়েছে। ৭১ বাদ দিয়ে কোনো চিন্তা করা সম্ভব না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘ছাত্ররা বিপ্লবী সরকার গঠন করলে আমাদের কিছু বলার ছিল না। কিন্তু এটা সাংবিধানিক সরকার। আপিল বিভাগ থেকে অনুমতি নিতে হবে। ফলে সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন দিতে হবে দ্রুত।’

সভার শুরুতে বিএনপি মহাসচিব ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। একইসাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পক্ষে সহযোগিতা প্রদান করেন। আগামীকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে ১ দিন আগে মির্জা ফখরুল যশোরে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে: মির্জা ফখরুল

প্রকাশিত সময় : ১১:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪