শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৫৯

ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর অভিযানে লেবাননের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ৫৯ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১১২ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।

এদিকে সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি হামলায় লেবাননে ২২৬ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

ডব্লিউএইচও’র প্রতিনিধি আবদিনাসীর আবু বাকার বলেছেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ১৮ নভেম্বর পর্যন্ত লেবাননের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে মোট ১৮৭টি হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন ২২৬ জন, আহত হয়েছেন আরও ১৯৯ জন।’

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও।

প্রায় এক বছর ধরে সীমান্তে সংঘাত চলার পর গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সেই অভিযান শুরুর ১০ দিনের মধ্যে নিহত হন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৫৯

প্রকাশিত সময় : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪