শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবির রেজিস্ট্রার হলেন অধ্যাপক ইফতিখারুল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত হয়েছেন আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাকে এ পদে নিযুক্ত করেন। নবনিযুক্ত রেজিস্ট্রার ইতোমধ্যে তার দায়িত্বে যোগদান করেছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর পাশ করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

এর আগে, ২০০৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার ৪২টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশ হয়েছে।

কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শহিদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষক ছিলেন। এছাড়া এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সাউথইস্ট ইউনিভার্সিটির খণ্ডকালিন শিক্ষক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবির রেজিস্ট্রার হলেন অধ্যাপক ইফতিখারুল

প্রকাশিত সময় : ১১:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪