রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সবুজবাগে মাছের ঘের থেকে ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার

রাজধানীর সবুজবাগের ভাইকদিয়ার একটি মাছের ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় খালি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)সবুজবাগ থানা পুলিশ।  গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ভাইকদিয়ার জনৈক আব্দুর রাজ্জাক (৩৫)-এর মাছের ঘের থেকে খালি ম্যাগাজিনসহ পিস্তলটি উদ্ধার করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভাইকদিয়ার একটি মাছের ঘেরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় খালি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সবুজবাগে মাছের ঘের থেকে ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার

প্রকাশিত সময় : ১০:২৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪