শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩২৬ জন, ঢাকা বিভাগে ২৩৪, বরিশালে ৮১, চট্টগ্রামে ১০৩, খুলনায় ১৪৬, রাজশাহীতে ৫৯, ময়মনসিংহে ৩৮, রংপুরে ২ ও সিলেটে ১।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৭১৫ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৪৭১ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:২০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪