শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাড়াটিয়ার হাতেই খুন বাড়ির মালিক, গ্রেপ্তার ৩

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে হত্যা করা হয়। গত ১৫ নভেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ- পুলিশ কমিশনার মাসুদ আলম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন নাঈম, রিফাত ও শাওন। দুই সপ্তাহ পর তাদের গ্রেপ্তার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ জানায়, আসামিদের দুইজন আব্দুর রশিদের বাসায় ভাড়াটিয়া ছিলেন। দীর্ঘদিন ধরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। জিম্মি করে টাকা আদায়ের জন্যই তারা ডাকাতির পরিকল্পনা করে। চিকিৎসক দম্পতির বাসায় গিয়ে ডাকাতির এক পর্যায়ে বাঁধা দিলে ছুরির আঘাতে আব্দুর রশিদ নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাড়াটিয়ার হাতেই খুন বাড়ির মালিক, গ্রেপ্তার ৩

প্রকাশিত সময় : ০৩:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪