বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনের পথে মির্জা ফখরুল

১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২০১ নম্বর ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে সকাল ৭টা ১৭ মিনিটে বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। লন্ডনে ১০ দিন থাকার পর আগামী ১১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারে সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে।

বিএনপির অন্য একাধিক সূত্র জানিয়েছে, মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সেজন্য দলের পক্ষ থেকে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন। মহাসচিবের এই সফরের পরই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন খালেদা জিয়া।

এদিকে সবশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুবার লন্ডন গিয়েছিলেন মির্জা ফখরুল। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম তিনি সরাসরি লন্ডনে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লন্ডনের পথে মির্জা ফখরুল

প্রকাশিত সময় : ০৪:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪