বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ভারতের দুঃখ প্রকাশ

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ‘বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার’-এর প্রতিবাদে সোমবার (২ ডিসেম্বর) বিক্ষোভের ডাক দেয় ওই সংগঠন। এদিকে, এ ঘটনায় বিবৃতির মাধ্যমে ঘটনা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ভারত।

আগরতলার সার্কিট হাউস এলাকায় অবস্থিত গান্ধী মূর্তির সামনে দুপুরে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে স্মারকলিপি দিতে প্রবেশ করে।

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টোয়েন্টিফোর-সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ভিসা অফিসের সামনে থেকে হিন্দু সংঘ সমিতির আন্দোলনকারীরা হঠাৎ নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে এতে আগুন ধরিয়ে দেয়। ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙেও আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেশটির পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ থেকে বাংলাদেশের পতাকায় আগুন ধরিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। আজ আবারও এ ধরনের ঘটনা ঘটলো আগরতলায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ভারতের দুঃখ প্রকাশ

প্রকাশিত সময় : ০৯:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪