সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ জন

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন রং মিস্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, একই উপজেলার কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা উপজেলার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিনজন পেশায় রং মিস্ত্রী। প্রতিদিনের মতো তারা কাজ শেষ করে মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে দ্রতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে তারা ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়।

ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা উপর দুজন জাহিদুল ও নুর আলমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ জন

প্রকাশিত সময় : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪