শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয়  দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের হত্যা করে।

১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। সেই উপলক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চত্বরে শোক র‌্যালি বের করে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা-এর নেতৃত্বে শোক র‌্যালিটি স্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটক হতে যাত্রা শুরু করে চত্বরের উত্তর পাশে অবস্থিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পাঞ্জলী অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়। সে সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

পুষ্পাঞ্জলী অর্পণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর  মো. শহিদুর রহমান, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্ল্যা, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. সিদ্দিকুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত সময় : ০৪:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪