শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসে কারাগারে বিশেষ খাবারের আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব কারাগারে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, “বন্দিরা সকাল ও দুপুরে বিজয় দিবস উপলক্ষে বিশেষ খাবার খাবেন। রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।”

কারাগারে সকালের খাবারের মধ্যে ছিল— খিচুড়ি, ডিম, পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে থাকছে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতে খাওয়ানো হবে সাদা ভাত, আলুর দম ও মাছ ভাজা।

কারাগারের ভেতর এসব খাবার বিতরণ নিশ্চিত করতে ইতোমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কারা কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিজয় দিবসে কারাগারে বিশেষ খাবারের আয়োজন

প্রকাশিত সময় : ১২:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪