শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্য, ধন্যবাদ পেলেন ড. ইউনূস

মিশরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তাকে ধন্যবাদ জানান পিএলও মহাসচিব।

প্রধান উপদেষ্টা পিএলও নেতাকে জানান, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণ এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করে।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘ফিলিস্তিনি জনগণ এবং তাদের স্বাধীনতার সংগ্রামের বিষয়ে সমগ্র দেশ ঐক্যবদ্ধ।’

পিএলও মহাসচিব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করে ডি-৮ শীর্ষ সম্মেলনে জোরালো বক্তৃতার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণঅভ্যুত্থানের গ্রাফিতি ও ম্যুরালসমূহের ওপর একটি আর্ট বইয়ের অনুলিপি পিএলও নেতাকে উপহার দেন।

বৈঠকে পিএলও-এর নির্বাহী সদস্য ড. জিয়াদ আবু আমেরও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্য, ধন্যবাদ পেলেন ড. ইউনূস

প্রকাশিত সময় : ১০:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪