সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মহানগরী জামায়াতে আমিরসহ আহত তিন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ তিনজন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড়ের এ দুর্ঘটনায় প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

আহত অপর দুজন হলেন- রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলীর সঙ্গী মো. আশাউদদৌলা ও গাড়িচালক রোকন উদ্দিন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন জানান, সোমবার সকালে ড. কেরামত আলী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি এখন বাসায় আছেন। তবে অন্য দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

ইমন আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন ড. কেরামত আলী। পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেরামত আলীর শরীরের কয়েকটি স্থানে জখম হয়েছে। এছাড়া তিনি বুকে ও পিঠে আঘাত পেয়েছেন।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, প্রাইভেটকারের গতি একটু বেশি ছিল। রাতে কুয়াশাও পড়েছিল। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মহানগরী জামায়াতে আমিরসহ আহত তিন

প্রকাশিত সময় : ০২:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪