সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে আ.লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- মাসুদ রানা (৪৩) ও ইনজামামুল হক কানন (২৮)। মাসুদ রানা রাজশাহীর পবা থানার বড়গাছি দক্ষিণপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি বড়গাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

আর ইনজামামুল হক নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া মহল্লার একরামুল হকের ছেলে। তিনি রাজশাহী মহানগরের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

রাজশাহীতে আ.লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪