রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

লালমনিরহাট হাতীবান্ধায় ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তাররা হলেন, হাতীবান্ধার সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল খান বাবু, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রুমন মিয়া ও শাকিল চোপড়া।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা করা হয়েছে। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, ‘লালমনিরহাট সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫