শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুচ্ছ পদ্ধতি ও পোষ্য কোটা বাতিলের দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা এবং পোষ্য কোটা বাতিলের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুবি শাখার সমন্বয়করা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এসেছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তারিখও ঘোষণা করা হয়েছিল। তাছাড়া পোষ্য কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হলেও তা নিয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুচ্ছ থেকে কুবি বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ এবং পোষ্য কোটা বাতিলের লিখিত ঘোষণা দিতে হবে। অন্যথায় প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. পাবেল রানা বলেন, “আমরা জানি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এসেছে এবং নিজস্ব পদ্ধতিতে সার্কুলারও প্রকাশ করা হয়েছে। এখন এই নাটকের মানে কি? বিশ্ববিদ্যালয়কে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে হবে এবং পোষ্য কোটা বাতিল করে প্রশাসন কর্তৃক লিখিত ঘোষণা দিতে হবে। নতুবা আমরা কঠোর কর্মসূচির দিকে যাব।”

মো. এমরান নামে আরেক সমন্বয়ক বলেন, “অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক কুবি প্রশাসন এ বছরই গুচ্ছ থেকে বেরিয়ে একক পদ্ধতি ভর্তি পরীক্ষা নিবে এবং ভর্তি পরীক্ষার সার্কুলারও প্রকাশ করেছিল। কিন্তু বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি, এ বছরও কুবি গুচ্ছে থাকবে। প্রশাসনের নেওয়া এ ধরনের সিদ্ধান্তকে আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি বলেন, “আগামী বছর নয়, এ বছর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষা নিতে হবে। গুচ্ছ পদ্ধতির ফলে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রতা দিন দিন হারিয়ে যাচ্ছে। এছাড়া পোষ্য কোটা বাতিলে জন্য আমরা প্রশাসনকে অবহিত করেছি। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত এটারও কার্যকর কোনো পদক্ষেপ নেননি। কোটার ফলে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায় করা হয়। এ বছরই গুচ্ছ থেকে সরে একক ভর্তি পরীক্ষা ও পোষ্য কোটা বাতিল না করলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।”

২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে শুক্রবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী জানান, কুবি গুচ্ছ পদ্ধতিতেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ ঘোষণা গণমাধ্যমে প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গুচ্ছ পদ্ধতি ও পোষ্য কোটা বাতিলের দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত সময় : ০৯:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫