সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

রাজশাহীর তানোরে কম্বল বিতরণকে কেন্দ্র করে  বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার বিকালে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর ভবানীপুর মাদ্রাসা মাঠে এ সংঘর্ষ বাধে।

আহতরা হলেন, কামারগাঁ ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মাহাবুল হোসেন বকুল, তানোর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হিমেল, কামারগাঁ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ওবাইদুর রহমার, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম, সামাদ, একরামুল, বাবু, গোলাম মোস্তফা, মান্নান মেম্বরসহ দুই গ্রæপের প্রায় ১২জন আহত হয়েছেন। অনেকের নাম পাওয়া যায়নি।

আহতদের তানোর স্বাস্থ্য কেন্দ্রে ও রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওবাইদুর রহমানের অবস্থা আশংকাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমপি প্রত্যাশি সুলতানুল ইসলাম তারেকের লোকজন মাদারীপুর ভবানীপুর মাদ্রাসায় কম্বল বিতরণের আয়োজন করেন বিকালে। অপর দিকে তানোর থানা যুবদলের সদস্য সচিব শরিফ মুন্সীর লোকজনের সঙ্গে বাকবিতন্ডা জড়িয়ে হাতা হাতির ঘটনা ঘটে। এতে তারেকের কর্মী কামারগাঁ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ওবাইদুর রহমান গুরুত্বর আহত হয়। বিষয়টি নিয়ে দ্বিতীয় দফায় তারেকের লোকজন ক্ষিপ্ত হয়ে শরিফ মুন্সীর লোকজনদের মারপিট করে। এতে দফায় দফায় ধাওয়া পাল্টা ধারওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার আগ মুুহুতে দুই গ্রæপ সংর্ঘ বাধে।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার অবদি কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তানোরে কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

প্রকাশিত সময় : ০৯:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫