রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের সাবেক এমপি শফিউল গ্রেফতার

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন। মূলত তিনি আওয়ামী লীগের একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইএ’র সাবেক সভাপতি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপিদের অনেকেই বিভিন্ন হত্যা ও হামলার মামলায় গ্রেফতার হয়েছেন। এ তালিকায় সর্বশেষ সংযোজন সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন।

সূত্র: যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আ.লীগের সাবেক এমপি শফিউল গ্রেফতার

প্রকাশিত সময় : ১০:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫