সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে তিন দফা পতাকা বৈঠকেও আসেনি সমাধান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে তিনদিন ধরে উত্তেজনা চলছে। গত সোম ও মঙ্গল ও বুধবার (৮ জানুয়ারি) এনিয়ে তিন দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। ফলে উভয় বাহিনীই সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/১-৩ এস এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে।

সেই রাস্তায় পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিজিবি ও বিএসএফ। বুধবার সকালে আবারো সীমানা আইন লঙ্ঘন করে কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি।
সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ক্ষোভ জানিয়ে বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়।

একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনীই সতর্কাবস্থানে রয়েছে বলে জানান ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বুধবার ভারতের মোহদি পুরে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকের কথা জানান সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, অধিনায়ক, ৫৯ বিজিবি ব্যাটলিয়ন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবগঞ্জ সীমান্তে তিন দফা পতাকা বৈঠকেও আসেনি সমাধান

প্রকাশিত সময় : ১০:৪১:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫