রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. সেলিম আশরাফীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। ৩৫ মামলার আসামি সেলিম আশরাফী চুয়া সেলিম বা চোরা সেলিম নামেও পরিচিত। তিনি চুয়া সেলিম গ্রুপের প্রধান।

র‍্যাব-২ এর এএসপি খান আসিফ তপু জানিয়েছেন, মোহাম্মদপুর থানা এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ৩৫টি মামলা আছে। সেলিম অনেক দিন ধরে পলাতক ছিল।

তিনি আরো জানান, সেলিমকে থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৩:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫