শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি

বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার জামিন শুনানির পরবর্তী তারিখ ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে জামিন শুনানির আদালত এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এসব তথ্য জানান তিনি। এদিকে সকালে আগুনে পুড়ে যাওয়া আদালত কক্ষ পরিদর্শন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজ পরিচালনা করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ এজলাস কক্ষ পরিদর্শন করেছি। এখানে আদালত পরিচালনার মতো অবস্থা নেই। বিচারক আমাদের দুপক্ষকে আজ ডেকেছেন। কবে এবং কোথায় আদালত বসবে তা এখনও নির্ধারণ হয়নি। আমরা কথা বলে পরবর্তী শুনানির সময় নির্ধারণ করব।’ প্রসঙ্গত, আজ সকাল সাড়ে ১০টায় এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি

প্রকাশিত সময় : ০৫:৫৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫