বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনিয়মের অভিযোগে পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

বিভিন্ন অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে গত রবিবার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান অভিযুক্তকে বরখাস্তের আদেশ দেন বলেও জানান তারা।

পাগলা মসজিদের বিভিন্ন সূত্রে জানা যায়, শওকত উদ্দিন ভূঁইয়া সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর ২০১৫ সালে পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। তাছাড়া প্রায়ই মসজিদের কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণসহ আর্থিক অনিয়মের সঙ্গেও তার জড়িত থাকার অভিযোগে রয়েছে।

এ প্রসঙ্গে শওকত উদ্দিন ভূঁইয়া বলেন, ‘‘আজ সোমবার সকাল ১০টার সময় মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে মোবাইলে ফোন করে মসজিদে আসতে নিষেধ করেছেন। তবে কী কারণে মসজিদে আসতে বারণ করা হয়েছে, সে বিষয়ে সুস্পষ্ট তেমন কিছু আমি জানি না। আমার ধারণা, অনেকেই আমাকে আওয়ামী লীগের সমর্থক মনে করেন, তাই হয়তো এমনটা হয়েছে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনিয়মের অভিযোগে পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত সময় : ০৩:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫