বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সাথিরা জেসি এবার বিশ্বকাপের আম্পায়ার

২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। কদিন আগেই মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন তিনি। 

আজ সোমবার এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

যাদের মধ্যে আম্পায়ার ১৬ জন এবং চারজন থাকছেন ম্যাচ রেফারির দায়িত্বে। বাংলাদেশের জেসি সেই ১৬ আম্পায়ারের একজন।

সর্বোচ্চ দুজন করে আম্পায়ার থাকছেন নেদারল্যান্ডস, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে আম্পায়ার আছেন টুর্নামেন্টে।

এছাড়া চার দেশ থেকে থাকছেন একজন করে ম্যাচ রেফারি।

মেজর ইভেন্টে এর আগেও আম্পায়ারিং করেছেন জেসি। ২০২৪ সালে টি-টোয়েন্টি সংস্করণে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ার ছিলেন তিনি। ডাম্বুলায় গত বছর শ্রীলঙ্কা-ভারত ফাইনালে জেসি ছিলেন মাঠের আম্পায়ার।

বাংলাদেশের আম্পায়ারের সঙ্গে শিরোপা নির্ধারণী সেই ফাইনালে মাঠের আম্পায়ারের দায়িত্বে ছিলেন সালিমা ইমতিয়াজ। সালিমা এবার নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে থাকছেন।

১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি।

বিশ্বকাপে এবার ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশের সাথিরা জেসি এবার বিশ্বকাপের আম্পায়ার

প্রকাশিত সময় : ০৪:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫