মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত থেকে আলিমুর রেজা (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ওপারে ভারতীয়  কাঁটাতারের বেড়া অতিক্রমের সময় তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ‍“শূন্য রেখা অতিক্রম করার পর ইন্ডিয়া (ভারত) কাঁটাতারের বেড়া  অতিক্রম করার সময় এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। আমরা ওই ব্যক্তিকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তবর্তী এলাকার এক ব্যক্তি বলেন, “ওই ব্যক্তিকে ৮টার দিকে বিএসএফ সদস্যরা আটক করে নিয়ে যায়। বিজিবি জানতে পেরে তাকে উদ্ধারে তৎপর হয়।”

বিজিবি সদস্যরা জানান, ঘটনার পরপরই তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বিজিবির পক্ষ থেকে কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে আটককৃত নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ আশ্বস্ত করেন, তারা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং আটককৃত ব্যক্তিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রকাশিত সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫