রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিফাত আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাত ১১ টার দিকে পৌর এলাকার কাঁঠালবাড়ীয়া নামক স্থানের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত সিফাত আলী (২৩) উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিরালদহ মাইপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর কাঁঠালবাড়ীয়া এলাকায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে দেখা করার কথা বলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়ীতেই ধর্ষণ করে সিফাত। গতকাল রাতে পুনরায় আসামি একই কায়দায় ওই ছাত্রীর বাড়ীতে এসে ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ওই বাড়ি থেকে সিফাতকে গ্রেফতার করে। ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, এ ঘটনায় ওই ছাত্রী নিজেই বাদী হয়ে মঙ্গলবার রাতেই থানায় একটি মামলা করে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। আর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুঠিয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত সময় : ০৫:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫