মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচন নিয়ে নেতাকর্মীদের যে বার্তা দিলেন তারেক রহমান

আগামী নির্বাচনে জয় পাওয়া সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার বিকেলে রাজধানীতে আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আন্তর্জাতিক বা দেশীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচনে জয়ী হয়ে অন্য কেউ সরকার গঠন করলে বিএনপির জন্য ভালো হবে? সুতরাং বিভ্রান্তিকর কাজ থেকে দূরে থাকবেন। দিন শেষে আপনাদের সাধারণ ভোটারের কাছেই যেতে হবে। দিন শেষে ওই জনগণ। জনগণের সমর্থন যদি পেতেই হয়, কেন জনগণের কাছে ভালোভাবে যাব না। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমার-আপনার কিন্তু কোনো স্থান নেই। সামনের নির্বাচন কিন্তু সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘আমি গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ হবে না, আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, বিএনপির তো শাখাপ্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি আছে? তাই তো বড়াই করছেন, নো। থাকতে পারে আপনার শাখাপ্রশাখা, আমাদের নেতাকর্মীরা তৈরি করেছেন সেই শাখাপ্রশাখা, গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে, ওয়ার্ডে ওয়োর্ডে দলকে নিয়ে গেছে। কিন্তু তারপরেও জনগণ ম্যাটারস, জনগণ ম্যাটারস। সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি, জনগণ হচ্ছে আমাদের সমর্থন। জনগণ সঙ্গে না থাকলে কি হয়, ৫ আগস্ট বুঝিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, হায় হুতাশ করতে হবে।’

জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের সাথে না থাকলে কী হয়, তা জনগণ দেখিয়ে দিয়েছি। সুতরাং জনগণ আমাদের শক্তি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আগামী নির্বাচন নিয়ে নেতাকর্মীদের যে বার্তা দিলেন তারেক রহমান

প্রকাশিত সময় : ১১:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫