শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুবক নিয়ে হলে প্রবেশ, ছাত্রীকে বহিষ্কার করল জাবি প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে বহিরাগত যুবক আটকের ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ১৮ জানুয়ারি নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) ছাত্রী মোছা. অর্পা খন্দকার চাঁদনীর সহায়তায় বহিরাগত আশরাফুল ইসলাম পারভেজ অবৈধভাবে হলের ভেতরে প্রবেশ করেন। এর পরিপ্রেক্ষিতে ওই ছাত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী ১৯ জানুয়ারি অপরাহ্ণ থেকে বিশ্ববিদ্যালয় হতে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় আটক বহিরাগত যুবক আশরাফুল ইসলামের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক।

এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য নওয়াব ফয়জুন্নেসা হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক হাবিবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে ওই ছাত্রীর সঙ্গে হলে প্রবেশ করেন আশরাফুল। এ সময় তার কপালে টিপ, পরনে পালাজ্জো ও ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল। তৃতীয় তলায় উঠলে তার পোশাক ও হাঁটার ধরন দেখে হলের কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে বিষয়টি হল সুপারকে জানানো হয়। একপর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে হল সুপারসহ কয়েকজন গিয়ে ওই ছাত্রীর কক্ষে আশরাফুলকে দেখতে পান। এরপর তাঁকে আটক করে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, শনিবার রাতের ঘটনায় বহিরাগত যুবকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। আর অভিযুক্ত ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সিন্ডিকেটের মাধ্যমে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিক বলেন, আসামি থানা হেফাজতে আছে। আগামীকাল সোমবার তাকে আদালতে চালান করে দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুবক নিয়ে হলে প্রবেশ, ছাত্রীকে বহিষ্কার করল জাবি প্রশাসন

প্রকাশিত সময় : ১১:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫