বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুটিং সেটের সিলিং ভেঙে আহত অর্জুন-ভূমি

শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর, ভূমি পেডনেকারসহ অনেকে। শনিবার (১৮ জানুয়ারি) মুম্বাইয়ে রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার শুটিং চলছিল; সেখানে সেটের সিলিং ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। তবে কেউই গুরুতর আহত হননি।

মুদাসসার আজিজ নির্মাণ করছেন ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। অর্জুন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। এ ঘটনায় রাকুল আহত হননি। তবে রাকুলের স্বামী প্রযোজক জ্যাকি ভগনানি, পরিচালক আজিজসহ কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লয়ীজের (এফডব্লিউআইসিই) প্রেসিডেন্ট বিএন তিওয়ারি হিন্দুস্তান টাইমসকে বলেন, “এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে অনেক কিছুই ঘটতে পারত। সৌভাগ্যক্রমে কেউই বেশি আহত হননি।”

দুর্ঘটনাস্থলে আপাতত শুটিং বন্ধ রয়েছে এ তথ্য জানিয়ে বিএন তিওয়ারি বলেন, “যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে শুটিং বন্ধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে, স্টুডিওর সিলিং ভেঙে পড়েছিল। তবে সেখানে যেকোনো কিছু ঘটতে পারত। নিরাপত্তার কথা চিন্তা করে শুটিং বন্ধ রাখা হয়েছে।”

হতাশা ব্যক্ত করে বিএন তিওয়ারি বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। ফিল্ম সিটিকেও চিঠি দিয়েছি। আমাদের অবকাঠামো এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, যেকোনো সময়ে ভেঙে পড়বে, অগ্নি নির্বাপণের কোনো গেট নেই— এসব তথ্য তাদের জানানো হয়েছে। আসলে, পুরো চলচ্চিত্র শিল্প ঈশ্বরের সাহায্যে চলছে। কিন্তু ঈশ্বর কতক্ষণ দেখবেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

শুটিং সেটের সিলিং ভেঙে আহত অর্জুন-ভূমি

প্রকাশিত সময় : ০২:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫