মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্ট দেখিয়ে দিয়েছে জনগণ সঙ্গে না থাকলে কী হয়: তারেক রহমান

সামনের নির্বাচন এত সহজ নয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন। জনগণ সঙ্গে না থাকলে কী হয় তা ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে।

আমরা যদি ভুল করি তাহলে জনগণ আবার কোন একটা কিছু দেখিয়ে দেবে। তখন কিন্তু পস্তাতে হবে। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে লন্ডন থেকে ভার্চুয়ালি এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।

রাজনৈতিকভাবে ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে, তখন অনুতপ্ত হতে হবে বলেও মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আন্তর্জাতিক বা দেশীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচনে জয়ী হয়ে অন্য কেউ সরকার গঠন করলে বিএনপির জন্য ভালো হবে? সুতরাং বিভ্রান্তিকর কাজ থেকে দূরে থাকবেন। দিন শেষে আপনাদের সাধারণ ভোটারের কাছেই যেতে হবে। দিন শেষে ওই জনগণ। জনগণের সমর্থন যদি পেতেই হয়, কেন জনগণের কাছে ভালোভাবে যাব না। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমার-আপনার কিন্তু কোনো স্থান নেই। সামনের নির্বাচন কিন্তু সহজ নয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখনো সময় আছে আসুন আমরা জনগণের পাশে থাকি। যারা এমন করছে বা করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, দল ক্ষতিগ্রস্ত হবে; আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। তিনি দলের ভেতর আওয়ামী অনুপ্রবেশকারীদের ভিড়তে না দেওয়ার নির্দেশ দেন। নেতা–কর্মীদের বিভ্রান্তিকর কাজ না করতে পরামর্শ দেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, কবি সাংবাদিক আব্দুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৫ আগস্ট দেখিয়ে দিয়েছে জনগণ সঙ্গে না থাকলে কী হয়: তারেক রহমান

প্রকাশিত সময় : ০৯:৪৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫