রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিলের মধ্যে পাওয়া যায়।

জানা যায়, স্থানীয়রা বৃহস্পতিবার সকালে বিলের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এ ব্যক্তির মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানালে তাৎক্ষণিক পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরসহ পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম পুলিশ সুপার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থলে আসছেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, অজ্ঞাত এ ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে তার মরদেহ এ নির্জন জায়গায় ফেলে রেখে গেছে খুনিরা। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘ধারণা করা হচ্ছে এ ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করে এখানে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চট্টগ্রাম থেকে পুলিশের সিআইডি সদস্যরা আসবেন। ঘটনাটির তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রামে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ০৮:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫