বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২০ জেলে নিহত

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও জেলেরা এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে বোকো হারামের বিদ্রোহীরা একটি গ্রামে হামলা চালিয়ে ২০ জেলেকে হত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও জেলেরা।

সিভিলিয়ান জয়েন্ট টাস্কফোর্সের সদস্য মোডু আরি বলেছেন, বিদ্রোহীরা বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার দিকে গাদান গারির মৎস্যজীবী সম্প্রদায়ের ওপর হামলা চালায় এবং ওই এলাকায় কর্মরত জেলেদের ওপর গুলিবর্ষণ করে। এতে অন্তত ২০ জেলে নিহত হন।

মুস্তাফা কাকাহাল্লাহ নামের একজন বাসিন্দা বলেছেন, তার শিশু ওই হামলায় নিহত হয়েছে এবং তারা ১৫ জনেরও বেশি লোককে কবর দিয়েছেন।

অবশ্য সামরিক বাহিনী ও বোর্নো প্রদেশের কর্মকর্তারা হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সূত্র: যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

নাইজেরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২০ জেলে নিহত

প্রকাশিত সময় : ০৯:৪৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫