বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘দশ হাজারি’ ক্লাবে স্টিভেন স্মিথ

বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ (সিডনি) টেস্টের দ্বিতীয় ইনিংসে স্টিভেন স্মিথের ‘দশ হাজারি’ ক্লাবে পৌঁছাতে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। তবে প্রসিধ কৃষ্ণার বলে গালিতে ক্যাচ দিয়ে মাত্র ৪ রান করে ফেরেন তিনি। এই ডানহাতি ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ার রান ৯৯৯৯-এ থেমে যায়, অন্তত সপ্তাহ তিনেকের জন্য তো বটেই। তবে আজ বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) শ্রীলঙ্কার বিপক্ষে আর কোন ভুল করলেন না এই অজি ক্রিকেটার। প্রবাত জয়সুরিয়ার স্ট্যাম্পের উপর থাকা বলটা ফ্লিক করেই পৌঁছে গেলেন ‘দশ হাজার’ রানের মাইলফলকে।

শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ৯৯৯৯ রানের মাথায় আউট হয়েছিলেন স্মিথ। আজ শ্রীলঙ্কার বিপক্ষে চলমান গল টেস্টে অস্ট্রেলিয়ার চতুর্থ ও বিশ্বের ১৫তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন স্মিথ। অজিদের হয়ে দশ হাজারি ক্লাবে নাম লেখানো প্রথম তিনজন হচ্ছেন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং।

এ মাসের শুরুতেই সিডনিতে মাইলফলকটা না ছুঁয়ে অবশ্য নিজেকে ভাগ্যবানও ভাবতে পারেন স্মিথ। কারণ এই ডানহাতি ব্যাটসম্যানের কাঁধেই শ্রীলঙ্কায় চলমান দুই ম্যাচ টেস্ট সিরিজে অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছে। ফলে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবেই ‘দশ হাজার’ রানের মাইলফলক স্পর্শ করতে পারলেন স্মিথ। অজিদের হয়ে প্রথম তিন ব্যাটসম্যানও অধিনায়ক হিসেবেই ‘দশ হাজারি’ ক্লাবে নাম লিখিয়েছিলেন

উল্লেখ্য নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স আছেন পিতৃত্বকালীন ছুটিতে। তাছাড়া পেশিতে হালকা চোটও আছে তার। এই পেসারের অনুপস্থিতিতেই স্মিথ কাপ্তান হিসেবে মাঠে নেমেছেন।

‘দশ হাজারি’ ক্লাবের সদস্যরা (রানের ক্রমানুসারে)- শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, জো রুট, অ্যালিস্টার কুক, কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দরপল, মাহেলা জয়াবর্ধনে, অ্যালেন বোর্ডার, স্টিভ ওয়াহ, সুনীল গাভাস্কার, ইউনিস খান, স্টিভ স্মিথ*।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

‘দশ হাজারি’ ক্লাবে স্টিভেন স্মিথ

প্রকাশিত সময় : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫