রাজশাহীর চারঘাটে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার ১নং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে চৌমহনী জিয়াউর রহমান কলেজ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সাবেক জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল।
ইউসুফপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সভাপতি জালাল উদ্দীন এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মুরাদ পাশা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী তালুকদার, সাবেক সিনিয়র সভপতি আকবর আলী সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, সাবেক পৌর বিএনপি সভাপতি কায়েম উদ্দীনসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























