শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাওনকে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পোস্ট নিয়ে সম্প্রতি কথা বলেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলমের সাম্প্রতিক ও পূর্ববর্তী ফেসবুক পোস্ট সামনে এনেছেন তিনি। যা নিয়ে চলছে আলোচনার ঝড়। এর মধ্যে শাওনকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেছেন শফিকুল আলম নিজেও।

আজ সোমবার বিকেলে দেওয়া এক পোস্টে প্রেস সচিব বলেন, ‘এটা ভালো ব্যাপার যে মেহের আফরোজ শাওন আমার ফেসবুক ডায়রি পড়ছে। কেউ যখন আমার সবগুলো লাইন আগ্রহ নিয়ে পড়ে আমি খুবই খুশি হই। আমি লিখতে ভালোবাসি, আর যখন অনেক মানুষ তা পড়ে তখন আশি খুশি হই।’

বাংলাদেশে অনেক পাঠক প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এতে করে তাদের পড়ার গণ্ডি বাড়বে। শুধুমাত্র মাও লিটল রেড বুক কিংবা আমাদের ক্ষেত্রে অসমাপ্ত আত্মজীবনীর মতো লেখা থেকে বের হয়ে অন্য লেখাও পাঠক পড়বে। আমি বাংলাদেশের অনেক বিষয় নিয়ে লিখেছি। যার মধ্যে অনেক বিতর্কিত বিষয়ও ছিল। এমনকি গাঁজাখোরদের নিয়েও লিখেছি আমি।’

শফিকুল আলম বলেন, ‘সবাইকে আমার ফেসবুক ওয়ালে স্বাগতম। গত বছর আমি পাঁচ লাখেরও বেশি শব্দ লিখেছি এবং হাজার হাজার ছবি পোস্ট করেছি। আশা করি আপনারা হতাশ হবেন না। একমাত্র যেই বিষয়টি নিয়ে আপনারা হতাশ হতে পারেন তা হচ্ছে টুঙ্গিপাড়ার অশান্ত সেই ছেলেটি কিংবা বাংলার কসাই নিয়ে তেমন কোনো লেখা পাবেন না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাওনকে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রকাশিত সময় : ০৭:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫