মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে কাল দেখা করবে বিএনপির প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধিদল। আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

আজ রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে বা জুন মাসে জাতীয় নির্বাচনের পুরো প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। তবে জাতীয় নির্বাচন কবে হবে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসির নেই।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল সোমবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধান উপদেষ্টার সঙ্গে কাল দেখা করবে বিএনপির প্রতিনিধিদল

প্রকাশিত সময় : ০৯:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫