শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ রাবির সভাপতি পরাণ, সম্পাদক অরন

বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘের একাদশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি হলেন শাহ পরান ও সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম অরন। বুধবার (১২ ফেব্রুয়ারী) প্রেমবঞ্চিত সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভাপতি শাহ পরান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম অরন একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ – সভাপতি অন্তু চাকমা,যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ফুয়াদ। সংশ্লিষ্টসূত্রে জানা যায়, ১৩ ই ফেব্রুয়ারী রাতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। প্রতিবারের মতো এবার ও ১৪ই ফেব্রুয়ারি সকালে “বৈষম্য বিরোধী প্রেমযাত্রা” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবনিযুক্ত সভাপতি শাহ পরান বলেন,”আমাদের সোসাইটিতে ‘প্রেম’ শব্দটার মিনিং খুব বাজে ভাবে এস্টাবলিশ করা হয়েছে। কিন্ত প্রেম  শুধু বি এফ, জি এফ এর মধ্যে সীমাবদ্ধ না। এর ভাবের পরিধি আরও ব্যাপক।,  বন্ধু-বন্ধু, টিচার – স্টুডেন্ট,বাবা- ছেলে কিংবা দোকানদার মামা,মালি মামাদের সাথে শিক্ষার্থীদের ও প্রেম হইতে পারে।

তিনি আরো বলেন, আমরা দেখি এসব ক্ষেত্রেও একজন ব্যাক্তি অপরপক্ষ থেকে কতটুকু ভালোবাসা পাবে তা প্রায়ই তার শ্রেণিগত অর্থাৎ অর্থনৈতিক অবস্থানের উপর নির্ভর করে।আমরা চাই দুনিয়ায় সকল প্রেম বৈষম্যমুক্ত হোক।”

এছাড়াও তিনি দুনিয়ায় সকল বঞ্চিত কে আগামী ১৪ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী প্রেমযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ রাবির সভাপতি পরাণ, সম্পাদক অরন

প্রকাশিত সময় : ০৮:৫৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫